🙏Big Salute for Indian Army 🙏👮🧑‍✈️ - PranKrishna

PranKrishna

সত্যের সন্ধানে / সত্যের পথে

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 29, 2021

🙏Big Salute for Indian Army 🙏👮🧑‍✈️

                             Author
                        Bijay santra


#IndianArmy
খুকুর বাবা সীমান্তে রয় দেশ পাহারার কাজে, 
'পরিযায়ী' পাখির মতন আসে মাঝে মাঝে!
কয়েকটা দিন টাট্টু বনে খেলে খুকুর সাথে, 
মরুতে হায় একফোঁটা জল মন ভরে না ততে! 
সকাল বিকেল বাবার কথা পড়ে খুবই মনে,
লোকের ভিড়ে খুকু যেন একলা গহিন বনে!
মনে মনেই ভাবে খুকু আসলে এবার বাড়ি,
ঘোড়ার পিঠে চেপেই দেবে অচিন দেশে পাড়ি! 
করবে কি কি তাকে নিয়ে স্বপ্নে খুকু মাতে, 
একটা করে দিন কাটে তার বাবার প্রতিক্ষাতে!

সেদিন ভোরে পেল খুকু মেঘ না চাইতে পানি,
বাপকে দেখেই মুখ ফুলিয়ে দাঁড়ায় অভিমানী! 
আধেক ঢাকা বদনখানি ফৌজি টুপির নিচে,
দক্ষিণ হস্ত বাবা কেনো রেখেছে তার পিছে!
'চকোলেটের' কথা ভেবেই খুকু হেসে ওঠে,
বাবার কেন আগের মতন হাসি নাই রে ঠোঁটে! 
যে 'যোদ্ধা' হায় বীর বিক্রমে শত্রু বিনাশ করে,
মেয়ের সামনে সে 'যোদ্ধারই' অশ্রু ঝরে পড়ে!
পাঁচটি আঙুল কেড়েছে তার হঠাৎ জঙ্গি থাবা,
কেমন করে দেখাবে 'হাত' মেয়েকে তার বাবা!

হঠাৎ খুকু বললো,"বাবা, করছো কেনো দেরি? 
হাত বাড়িয়ে দেবে না কী আমারে ক্যাটবেরি?"
আঙুল খুইয়ে না কাঁদা বীর পড়ে মায়ার ফাঁদে,
বুকের উপর পাষাণ চেপে ভিতর ভিতর কাঁদে!
হাতটা টেনে বললো খুকু,"কী হয়েছে বাবা ?"
"বাঘ মেরে মা খেয়েছিলাম 'একটুখানি' থাবা!
কাঁদবে না মা এটা ভেবে আঙুল গেছে বাবার,
মায়ের সেবা করার ভাগ্য হয় কি রে মা সবার ?"
"জানি বাবা দেশ তোমাদের প্রাণের চেয়ে দামী, 
কাঁদব কেন ? তোমার জন্য গর্বিত বাপ আমি।"

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages