বাগনান ধর্ষণকাণ্ডে দোষীদের গ্রেফতার করেও আদালতে হাজির না করানোর অভিযোগে থানায় বিজেপির বিক্ষোভ প্রদর্শন।
পিসিএন :: গত ৮ই আগস্ট আমতা বিধানসভার বাগনান থানার অন্তর্গত, বাইনান অঞ্চলের বিজেপি কার্যকর্ত্তার স্ত্রীকে, মধ্যরাতে বাড়ি থেকে ডেকে ৫জন তৃণমূল আশ্রিত দুস্কৃতী গনধর্ষণ করে, যিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং শারীরিক অসুস্থতার কারণে গত এক বছর যাবত কথা বলতে পারতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা ওনার সাথে এই ন্যাক্কার ঘটনা ঘটায় এবং এ ঘটনার পর সারারাত উনার ওপরে উনার স্বামীর মোটরবাইক চাপা দিয়ে রেখে চলে যায়, যাতে সকলে ভাবে যে উনি বাইক চাপা পড়ে আহত হয়েছেন, কিন্তু পরবর্তীতে ওনাকে উদ্ধার করে যখন উলুবেড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় তখন উনি লিখিতভাবে জানান ওনাকে ধর্ষণ করা হয়েছে এবং দোষীদের যেন সাজা হয়। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা ও ধীক্কার জানাই এবং দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে অঙ্গীকার করেন।
গতকাল সন্ধ্যায় বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী উলুবেড়িয়া হাসপাতালে ধর্ষিতা মহিলার সাথে দেখা করেন চিকিৎসার খোঁজ খবর নেন। উনি নির্যাতিতার পক্ষে বৃহত্তর গণতান্ত্রিক লড়াইয়ের কথা উল্লেখ করেন।
এই জঘন্য ঘটনার পিছনে রয়েছে শাসকদল তথা তৃনমূল কংগ্রেসের নেতা কুতুবউদ্দিন ও ঐ এলাকার তৃনমূল কংগ্রেসের কয়েকজন নেতা।
স্হানীয় পুলিশ প্রাথমিকভাবে তার অভিযোগ দায়ের করতে অস্বীকার করে এবং মামলাটি শাসকদল এর চাপে লঘু করার চেষ্টা হয়।
আজকের এই বিক্ষোভ প্রদর্শন এর মুল কারন হলো , কয়েকজন মুল অভিযুক্তদের গ্রেফতার করা হলেও আদালতে হাজির করানো হয়নি।
তাই ভারতীয় জনতা পার্টির হাওড়া গ্রামীণ জেলার নেতৃত্বে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে মন্ডল ও বুথ স্তর এর নেতৃত্বে উলুবেড়িয়া থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়।








No comments:
Post a Comment