শ্রীলঙ্কা সফরে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব নয়: রাহুল দ্রাবিড় - PranKrishna

PranKrishna

সত্যের সন্ধানে / সত্যের পথে

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 27, 2021

শ্রীলঙ্কা সফরে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব নয়: রাহুল দ্রাবিড়


ক্রিকেট: 
শ্রীলঙ্কা সফরে সবাই খেলার সুযোগ পাবেন না! চুড়ান্ত বাস্তবের কথা বললেন রাহুল দ্রাবিড়
June 27, 2021 Sabyasachi Ghosh

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাবে ভারতের তথাকথিত দ্বিতীয় সারির দল। এবং রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে নয়া কোচিং স্টাফ এই দলের দায়িত্ব নেবেন। এছাড়া নয়া অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন শিখর ধাওয়ান। দলে একাধিক নয়া মুখ, যারা মরিয়া থাকবেন আসন্ন টি২০ বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করে নেওয়ার জন্য।

ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় আসন্ন শ্রীলঙ্কা সফরকে গুরুত্ব দিয়ে সেখানে জেতার বার্তা দিলেন তিনি। এবং তিনি জানিয়েছেন, জেতাটাই মূল লক্ষ্য হবে এই ভারতীয় দলের জন্য।

এই নিয়ে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেছেন, “অবশ্যই, বেশ কিছু খেলোয়াড় মুখিয়ে রয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করার জন্য। খুব অল্প সংখ্যক খেলোয়াড় থাকবেন যারা নিজেদের জায়গার জন্য লড়বেন। কিন্তু গত দুটি সেশনে যা আমাদের মূল ফোকাস ছিল, তা হল এই সিরিজ জেতা। এটিই আমাদের মূল লক্ষ্য হবে। কিন্তু আশা করা যায়, খেলোয়াড়রা কিছু সুযোগ পাবেন ভালো পারফর্ম করে সিরিজ জিতে নির্বাচকদের নজর কাড়ার জন্য।”

 দ্রাবিড় কিছুটা দুঃসংবাদেরই বার্তা দেন তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে। স্বল্প সময়ের এই সিরিজে যেখানে বেশ কিছু তারকা খেলোয়াড় রয়েছে, সেখানে ২০ জন ক্রিকেটারের প্রত্যেককে সুযোগ দেওয়া কার্যত অবাস্তব, সেটি জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যদিও অনুর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলে প্রত্যেককে সুযোগ দিতেন দ্রাবিড়, কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে এমনটা হওয়া কঠিন।


এই নিয়ে দ্রাবিড় বলেছেন, “বিষয়টি কিছুটা আলাদা। যখন আপনি তৃণমূল স্তরে থাকেন, লক্ষ্যটা একেবারে আলাদা থাকে, আমাদের এখানে ভালো একটি দল রয়েছে, ২০ জন খেলোয়াড়। খুবই অবাস্তব হবে আশা করাটা যে প্রত্যেকে এই অল্প সময়ের সিরিজে সুযোগ পাবেন। আমরা চেষ্টা করব ভাবার যে এই সিরিজ জেতার জন্য কোনটি ভালো কম্বিনেশন হবে আর তারপর বিষয়টি পর্যালোচনা করব। প্রচুর তরুণ খেলোয়াড় রয়েছে, যদিও তারা নাও খেলেন, তাদের কাছে বড় সুযোগ থাকবে শিখরের মত সিনিয়রদের থেকে শেখার। অনুর্ধ্ব ১৯ ও এ দল এবং এটি – একেবারে আলাদা জগত।

Author

Sabyasachi Ghosh


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages