গোলমরিচ এর উপকারিতা - PranKrishna

PranKrishna

সত্যের সন্ধানে / সত্যের পথে

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 4, 2021

গোলমরিচ এর উপকারিতা



 বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে যে ফল তার নাম গােলমরিচ । ফল হলেও ভুবন জুড়ে এর মশলা রূপেই কদর । এশিয়ার দক্ষিণ ভারতে উৎপন্ন গােলমরিচ সমুদ্র পথে আলেকজান্দ্রিয়া ভেনিস হয়ে ইউরােপ পৌঁছে যেত । ফারাওদের শেষ যাত্রায় মমির সাথে যা কিছু সমাধিতে রাখা হত-- গােটা গােলমরিচ ছিল তার মধ্যে অন্যতম । ওজনের মূল্যে একসময় রূপাের চেয়েও দামি ছিল বলে এর নাম হয় ব্ল্যাক গােল্ড । ভিসিগথরা যখন রােম দখল করে করে তখন সােনা রূপার সঙ্গে তারা প্রায় দেড় হাজার কেজি গােল মরিচ দাবি করে । ঘটনা হল তখন সম্পন্ন ব্যক্তিদের খাওয়ার টেবিলে গােলমরিচ না থাকলে সমাজে সম্মান থাকত না । চাহিদা তুঙ্গে ছিল বলেই মশলার দেশ দখল করতে বা সমুদ্র পথে এই মশলা লুট করতে তারা উঠে পড়ে লেগেছিল | মশলা ব্যবসায় অটোমানদের একচেটিয়া আধিপত্য ভাঙতেই কলম্বাস এশিয়া ইউরােপ যােগাযােগের বিকল্প জলপথ খুঁজছিল । ভাস্কো দা গামা নতুন জলপথে নিছক আনন্দ নিতে ভারতের কালিকটে আসেনি । এরা মূলত লুটেরা । লুটতরাজ করে মশলা নিয়ে দেশে ফিরে সম্মানিত হতেন ইন্ডিয়ার ভাইসরয় , নাইটহুড বা স্যার সম্মানে । মশলার কারণেই উপনিবেশ স্থাপন । মশলার কারণেই পর্তুগিজ , ওলন্দাজদের প্রথম বিশ্বযুদ্ধ কারণ ইতিহাসে সিল্ক রুটের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্পাইস রুট । এখনও মশলার রাজা গােলমরিচ সারা পৃথিবীতে রাজত্ব করছে । কারণ এর হাজারাে গুণ : শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি করে , হজমের জন্য প্রয়ােজনীয় এনজাইম নিঃসরণ করে , সর্দি কাশি জ্বর ডায়রিয়া থেকে ক্যানসার পর্যন্ত প্রতিরােধ করে । জন্তসস্তাননাশনম্ --গােলমরিচকে এই নামেই ডেকেছেন ধন্বন্তরি , কারণ এর এন্টিব্যকটেরিয়াল উপাদান । একটা টোটকা মনে রাখুন- খুব কাশি হলে ১ : ২ অনুপাতে গােলমরিচ গুঁড়াে ও মধু মিশিয়ে দিনে চারবার চেটে খান । বর্তমানে উৎপাদিত পৃথিবীর পঞ্চাশ শতাংশ গােলমরিচ একা আমেরিকাই কিনে নেয় । বাংলা ও দাক্ষিণাত্যের সমুদ্র পথে যােগাযােগ খ্রীষ্ট পূর্ব কাল থেকে । লঙ্কা জনপ্রিয় হওয়ার আগে বাঙালি কৃষ্ণমরিচ বা গােলমরিচ ব্যবহার করত রান্নায় । আমাদের গােলমরিচ ব্যবহারের প্রমাণ আছে শ্রীচৈতন্যচরিতামৃতে । " দশবিধ শাক নিম্ব তিক্ত শুক্তার ঝােল , / মরিচের ঝালে ছেড়াবড়ি বড়া ঘােল । " ফুল্লরার রান্নার পদ্ধতি বর্ণনায় কবি মরিচের উল্লেখ করেছেন । দামের কারণে দৈনন্দিন জীবনে ব্যবহার কমলেও আমরা সেই গােলমরিচের সুগন্ধের টানেই আক্কেল সেলামি দিই রেস্টুরেন্টের বিলে।


English Translation

 The history of the world has changed that the name of the fruit is pepper. Although it is a fruit, it is appreciated all over the world as a spice. Ginger grown in South India in Asia could reach Europe by sea via Alexandria and Venice. One of the few things that was buried with the mummy on the last voyage of the pharaohs - Gaeta Galemarich. It was once called Black Gaeld because it weighed more than silver. When the Visigoths occupied Ram, they demanded about one and a half thousand kilos of gale pepper with army silver. The fact is that there would be no respect in the society if there was no pepper in the table of the accomplished people then. The demand was so high that they set out to occupy the land of spices or to plunder it by sea. Columbus was looking for an alternative waterway to Asia-Europe to break the monopoly of the Ottomans in the spice trade. Vasco da Gama did not come to Calicut, India, merely to enjoy the new waterways. These are basically robbers. Returning to the country with loot and spices, he would be honored as the Viceroy of India, Knighthood or Sir. Colonization is due to spices. The Spice Route has played the most important role in the history of the Portuguese and the Dutch after the First World War because of the Silk Route. Pepper, the king of spices, is still ruling the world. Because it multiplies in thousands: increases the number of white blood cells, secretes enzymes needed for digestion, prevents colds, coughs, fevers, diarrhea, and cancer. Jantasthananasanam - Dhanvantari calls this pepper by this name because of its antibacterial ingredients. Remember a tip - if you have a lot of cough, mix chili powder and honey in the ratio of 1: 2 and lick it four times a day. Fifty percent of the world's pepper currently produced is purchased by the United States alone. The sea routes of Bengal and the Deccan date back to pre-Christian times. Before chilli became popular, Bengalis used black pepper or black pepper in cooking. There is evidence of our use of chilli in Sri Chaitanyacharitamrita. "Ten kinds of vegetables, neem, bitter shuktar jhael, / chherabari bara ghael in chilli jhal." Even though the use in daily life is less due to the price, we salute the wisdom of the restaurant with the fragrance of that pepper. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages