সোস্যাল মিডিয়ায় প্রচ্ছন্ন হুমকি বিজেপি যুব মোর্চার মন্ডল সভাপতি কে শ্যামপুর বিধানসভায় বহিস্কৃত বিজেপি নেতা আশিষ সাউ এর ।
ঘটনার সুত্রপাত কয়েক দিন আগে বহিস্কৃত বিজেপি নেতারা দলীয় ব্যানার ব্যবহার করে বিজেপি বাঁচাও মঞ্চ তৈরি নিয়ে।
বহিস্কৃত বিজেপি নেতারা সোসাল মিডিয়া তে বিজেপি নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন ঐ যুব মোর্চার মন্ডল সভাপতি।
তিনি বলেন কোনো বহিস্কৃত তৃণমূল এর দালাল দের বিজেপি ব্যানার ব্যবহার করার অনুমতি কে দিয়েছে। বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের কাছে ওরা বিক্রি হয়ে গিয়েছিল। এখন এসেছে বিজেপি বাঁচাও এর নাম করে বিজেপি দলটাকে বদনাম করতে।
ওদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে আমাদের হাতে। ওরা ভারতীয় জনতা পার্টির কর্মী বা নেতা কোনদিন ছিল না। ওদের উদ্দেশ্য ছিল তৃণমূলের হয়ে চর বৃত্তি করা।
সোস্যাল মিডিয়া তে বাকবিতণ্ডা চলা কালীন যুব মোর্চার মন্ডল সভাপতি কে দেখে নেওয়ার হুমকি ও তার ছবি দিয়ে মিথ্যা প্রচার এর অভিযোগ করেন। তিনি বলেন আমার স্ত্রী কে নিয়ে ওরা মিথ্যা কথা প্রচার করছে।









ليست هناك تعليقات:
إرسال تعليق