সহজ পদ্ধতিতে মাছের চার তৈরি করুন। - PranKrishna

PranKrishna

সত্যের সন্ধানে / সত্যের পথে

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

الثلاثاء، 29 يونيو 2021

সহজ পদ্ধতিতে মাছের চার তৈরি করুন।

মৃগেল ও কার্ফু মাছের সহজ চার :
১ কেজি সুগন্ধী চাউলের ভাত রান্না করবেন।ভাত রান্না করার পর ভাতটা ঠান্ডা করে ৩ টা পলিথিন এক সাথে নিয়ে ভাতটা রাখবেন ও শক্ত করে পলিথিনের মুখ বন্ধ করে রাখবেন।প্রথমে ২৪ ঘন্টা পর পলিথিনের মুখ খুলবেন। তারপর ১২ ঘন্টা পরপর পরিথিনের মুখ খুলে দিতে হবে ১ মিনিটের জন্য। না হলে গ্যাসে পলিথিন ফেটে যাবে।৩-৪ দিনের মাথায় আপনার চার রেডি হবে। এইবার আপনি চার পয়েন্টে কি ভাবে দিবেন? 
হুম সহজ বুদ্ধি গমের চিকন ভুষির সাথে ভাত পচা মিক্স করে শক্ত করে পয়েন্টে দেন কার্ফু মৃগেল মাছ পয়েন্টে আসবে। 
★এই ভাত পচার চার যদি কাতলের জন্য করেন তবে চিড়া মিক্স করে শক্ত করতে হবে।
★এই ভাত পচার চার যদি রুই টার্গেট করেন তবে ভাজা খৈল এর গুড়া ও চাউল ভাজার গুড়া দিয়ে চার শক্ত করবেন।
সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

ليست هناك تعليقات:

إرسال تعليق

Post Bottom Ad

Responsive Ads Here

Pages