সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী কে পরাজিত করে রাজ্য রাজনীতি তে মহানায়ক শুভেন্দু আধিকারী। - PranKrishna

PranKrishna

সত্যের সন্ধানে / সত্যের পথে

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

الأحد، 4 يوليو 2021

সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী কে পরাজিত করে রাজ্য রাজনীতি তে মহানায়ক শুভেন্দু আধিকারী।



*যেন রনমদে মত্ত দন্তী পঙ্কজ বনে নামে*

বিষয়: সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী কে পরাজিত করে রাজ্য রাজনীতি তে মহানায়ক শুভেন্দু আধিকারী। 

*রজত মুখার্জীর কলমে* ✍

অ্যাডলফ হিটলারের প্রচার মন্ত্রী যোশেফ গোয়েবলস নামটির সাথে আমাদের সকলেরই সম্যক পরিচিতি রয়েছে। গোয়েবলস এর অন্যতম বিখ্যাত তত্ত্ব, *একটি অসত্য ভাষণ কে ক্রমাগত সত্য বলে প্রচার করতে করতে মানুষ সেই সেই মিথ্যাটাকেই সত্য বলে গ্রহণ করে*, কারণ এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি। এই ক্রমাগত মিথ্যাচারের সাথে পুর্ণোদ্যমে যদি বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়া সমস্বরে সঙ্গত করে, তাহলে তো সোনায় সোহাগা। 

আসলে বিগত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের হাই ভোল্টেজ লড়াইয়ে বিজেপি প্রতিনিধি শুভেন্দু আধিকারীর কাছে শোচনীয় পরাজয় মাননীয়ার আত্মশ্লাঘায় সজোরে আঘাত হেনেছে। আমরা সকলেই পুরোদস্তুর অবগত যে মাননীয়া একজন অত্যন্ত অহঙ্কারী মহিলা এবং তাঁর আত্মাহঙ্কারের অভিঘাত এতটাই তীব্র যে ভারতবর্ষের সাংবিধানিক প্রধান, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীকেও তুই তোকারি করতে কসুর করেন না। সেখানে বয়সে নবীন, ধারে ভারে গুণগত উৎকর্ষতায় নিতান্তই অনুজপ্রতিম শুভেন্দু আধিকারী তো তাঁর সামনে দুগ্ধপোষ্য শিশু। মিথ্যা অহঙ্কারের চশমা অলঙ্কৃতা মুখ্যমন্ত্রী নির্বাচন ইস্তক ঠিক ঠাহর করে উঠতে পারেননি যে তাঁরই ছত্রছায়ায় লালিত হয়ে ওঠা শুভেন্দু আধিকারী কালের আবহে জনপ্রিয়তার নিরিখে একজন রাজনৈতিক মহীরুহে পরিণত হয়ে উঠেছেন। দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের অবিচারের শিকার হয়ে ওঠা শুভেন্দু যেন সেই, *রণমদে মত্ত দন্তী পঙ্কজ বনে নামে*, গোছের একটা প্রতিশোধের স্পৃহা সযত্নে হৃদয়ে লালন করছিলেন। প্রতীক্ষায় থাকা শুভেন্দু বাবুর সামনে চলে এল সেই বহু প্রত্যাশিত সুযোগ। সঙ্গ দিলেন স্বয়ং ঈশ্বর। অতএব প্রথম সুযোগেই সৌরভ গাঙ্গুলির *বাপি বাড়ী যা* মার্কা স্টেপ আউট করা বিশাল ওভার বাউন্ডারি যা মমতা দেবীর হাত থেকে কেড়ে নিল বিধায়িকার উপাধি। 

 রনংদেহী মেজাজের শুভেন্দু আধিকারী শুধু তাঁর বিধায়িকা পদবীর আগে প্রাক্তন কথাটি জুড়ে দিয়ে ক্ষান্ত হলেন তেমন টা নয়। তাঁর সাধের *মুখ্যমন্ত্রী* শব্দবন্ধের আগেও বসিয়ে ছাড়লেন *মনোনীত* নামক গাত্রদাহ্য একটি নির্মম নিষ্ঠুর লজ্জাজনক এবং বলপূর্বক চাপিয়ে দেওয়া এক বিরল উপাধি। অতএব একাধারে যেমন মাননীয়ার গোঁসা হওয়া খুব স্বাভাবিক পক্ষান্তরে খানিকটা ন্যায্যও বটে। মাননীয়া হয়তো বিস্মৃত হয়ে গিয়েছিলেন যে নন্দীগ্রাম আন্দোলনের পুরোধা শুভেন্দু আধিকারীর ধমনীতেই আজন্ম রাজনৈতিক শোণিত প্রবাহমান এবং সেটা তাঁর উত্তরাধিকার সূত্রে লব্ধ। তাই লব্ধপ্রতিষ্ঠ এই রাজনৈতিক ব্যক্তিত্ব কে সম্মুখ সমরে পরাজিত করার স্পর্ধা দেখানো সহজ হলেও তা কার্যক্ষেত্রে বাস্তবায়ন অসম্ভবেরই নামান্তর মাত্র।

আত্ম অহঙ্কারে এত বড় কষাঘাত কখনোই সহনীয় নয়, তাও মমতা দেবীর মত এমন একজন আত্মকেন্দ্রিক মহিলা যার মধ্যে মমতার সাথে সাথে সহনশীলতা বস্তুটিও সম্পূর্ণ ভাবে অনুপস্থিত। সঙ্কীর্ণ রাজনৈতিক অভীষ্ট চরিতার্থ করতে উনি যে কোন সময়ে যে কোন পদক্ষেপ গ্রহণে প্রস্তুত। অতএব এত বছরের কষ্টার্জিত মানসম্মান এত সহজে জলাঞ্জলি দিয়ে এ পরাজয় বরণ করা মোটেই যুক্তিগ্রাহ্য নয়। নৈব নৈব চ। তাহলে পরবর্তী করণীয় কী? করণীয় একটাই আর তা হল *শ্রী শ্রী গোয়েবলস শরণম গচ্ছামি।* যেমন ভাবনা তেমন কাজ। ডাক পড়ল মাননীয়ার চতুর্দিকে নিরবচ্ছিন্ন আবর্তিত হওয়া ঘনিষ্ঠ বৃত্তের সদস্যদের। আরাধ্যা দেবীর সমর্থনে স্বতঃপ্রবৃত্ত হয়ে এগিয়ে এল নাক কান কাটা স্তাবক মিডিয়া কূল। সামান্য পারিতোষিকের বিনিময়ে মেরুদন্ড বন্ধক রাখা কতিপয় বিক্রিত এবং বিকৃত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ধ্বজাধারী রা (সবাই নয়) দায়িত্ব তুলে নিল আপন কাঁধে, কারণ সম্মুখে হাতছানি দিচ্ছে জনগণের প্রদত্ত করের কোটি কোটি টাকার সরকারী বিজ্ঞাপনের লোভনীয় অফার। জাত ধর্ম যায় যাক ক্ষতি নেই, রাত গেয়া বাত গেয়া। কিন্ত বিজ্ঞাপন হাতছাড়া হতে দেওয়া যাবে না কারণ তা হবে অবিবেচকের কাজ। সর্বোপরি, মাননীয়া কে প্রীত করার এই সুবর্ণ সুযোগ কেই বা হারাতে চায়? অতএব কালক্ষেপ না করে যথা প্রত্যাশিত, পরস্পর প্রতিদ্বন্দীতায় নেমে পড়ল বেশ কিছু অগ্রণী বাংলা বৈদ্যুতিন মাধ্যম। 

এক লহমায় প্রতিদ্বন্দীদের অনেকটা পেছনে ফেলে কোনরকম তথ্য পরিসংখ্যান যাচাই না করেই Zee 24 ঘন্টা প্রচার শুরু করল রেয়াপাড়া কেন্দ্রের একটি বুথে নাকি মোট ভোটার ৬৭৬ জন, অথচ ভোট পড়েছে ৭৯৯। অতএব শুভেন্দু বাবুর লোকজন জালিয়াতি করেছে, তাই এই ফলাফল সঠিক নয়। কাঁদো কাঁদো মুখ করে প্রতিবেদক আবার এমনটাও দাবি করে বসলেন যে তাদের দাবিকৃত সেই নির্দিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত 17C ফর্মও নাকি তাদের হাতে আছে। *(অতএব দর্শকদের মনে হওয়াই স্বাভাবিক যে উক্ত চ্যানেলের মনিব কে রীতিমত অন্যায়পূর্বক হারানো হয়েছে, তাই এ হেন বুক ফাটা আর্তনাদ)*। এক্ষেত্রে প্রণিধানযোগ্য যে, এই চ্যানেল গুলোর ইঁদুর দৌড়ের নেপথ্যে যে বিজ্ঞাপনের বিষয়টি রয়েছে তা আজকালকার দর্শকদের মোটেই অজানা নয়। 

প্রকৃতপক্ষে (অসমর্থিত সূত্র মারফৎ প্রাপ্ত সংবাদ অনুযায়ী), ভুয়ো IAS, ভুয়ো ভ্যাকসিনের মতই Zee 24 ঘন্টা পরিবেশিত এটিও একটি সর্বৈব ভূয়ো প্রচার যার আসলেই কোন সারবত্তা নেই। পশ্চিমবঙ্গের motivated মিডিয়া গুলো পুরো ব্যাপারটাই উল্টে পাল্টে নিজেদের সুবিধানুযায়ী পেশ করেছে। এই প্রতিবেদন লেখা অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া অঞ্চলের সেই বুথে মোট ভোটার সংখ্যা ৭৯৯, এবং প্রদত্ত মোট ভোট ৬৭৬। শুভেন্দু বাবু সেখানে পেয়েছেন ৩৪২ টি ভোট, সামান্য কম পেয়ে মমতা দেবীর প্রাপ্ত ভোট ৩০৪, সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জীর প্রাপ্ত ভোট ২২, আর বাকীটা অন্যান্য।

যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই গভীরে গিয়ে বক্তব্য পেশ করা সমীচীন হবে না। আমরা জানি যে অতি দর্পে হত লঙ্কা। ইত্যবসরে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু বাবুর কর্মকান্ড রাজ্যবাসীর পাশাপাশি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বেরও নজর কেড়েছে, তাই গ্রহণযোগ্যতার পাশাপাশি দলে ওনার গুরুত্ব ক্রমশ বেড়েই চলেছে। আজকের রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এ কথা মোটেই অত্যুক্তি হবে না যে, শুভেন্দু বাবুর প্রতিটা পদচারনা আশার সঞ্চার করে বৈকি। সুবক্তা হিসেবে জনপ্রিয় শুভেন্দু বাবুর সুচিন্তিত অথচ পরিমিত ভাষ্য, বুদ্ধিদীপ্ত পদক্ষেপ, রাজনৈতিক প্রজ্ঞায় বিজেপি দলে সংযোজিত হয়েছে বাড়তি অনুপ্রেরণা। তাই তৃণমূলী নেতৃবৃন্দ কে আমার বিনম্র রাজনৈতিক সতর্ক বার্তা, *তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অতএব সাধু সাবধান।*

English Translation:-

* As if in the name of Ranmade drunk Danti Pankaj Bane *

 Subject: Shuvendu Adhikari, the great hero in state politics, defeated the Chief Minister in the forthcoming war.

 * In the pen of Rajat Mukherjee * 6

 We are all familiar with the name Adolf Hitler's propaganda minister, Joseph Goebbels. One of Goebbels' most famous theories is that * in constantly promoting a untruthful speech as true, people accept that lie as true *, because it is our instinct. If the various media and electronic media harmonize with this constant lie, then it is gold.

 In fact, the miserable defeat of BJP representative Shuvendu Adhikari in the high voltage battle at Nandigram Center in the last assembly elections has dealt a severe blow to Manniya's self-aggrandizement. We are all well aware that Hon'ble is a very arrogant woman and the shock of her arrogance is so strong that you do not hesitate to taunt the Constitutional Head of India, the democratically elected Prime Minister. There, in his old age, the youngest Shuvendu officer is a breastfed child in front of him. Chief Minister Election Istak, who is adorned with spectacles of false pride, could not realize that Shuvendu Adhikari, who was brought up under his umbrella, has become a political queen in terms of popularity. Shuvendu, who became a victim of the injustice of the Trinamool Congress day after day, seemed to be cherishing in his heart a desire for revenge. The much awaited opportunity came in front of the waiting Shuvendu Babu. God Himself gave company. Therefore, at the first opportunity, Sourav Ganguly's * Bapi Bari 'which is a huge over boundary stepped out of Marka which snatched the title of MLA from Mamata Devi.

  Shuvendu Adhikari, who has a colorful temperament, did not stop at just covering the former word before his legislative title. Even before the phrase "Chief Minister" of his sadha, the word "nominated" was dropped, a ruthless, shameful and forcibly imposed title. Therefore, it is very normal for the Hon'ble to be angry at the same time, but it is also a bit fair. Hon'ble may have forgotten that the political vein was born in the veins of Shuvendu Adhikari, the forerunner of the Nandigram movement, and that it was inherited from him. Therefore, although it is easy to show the audacity to defeat this established political figure in the forthcoming war, it is just a nameless impossibility to implement it in the field.

 Such a big blow to self-conceit has never been tolerated, yet a self-centered woman like Mamata Devi in ​​whom the object of tolerance is completely absent along with Mamata. He is ready to take any step at any time to fulfill his narrow political aspirations. Therefore, it is not at all reasonable to accept this defeat by so easily sacrificing the hard-earned honor of so many years. Naib Naib f. So what to do next? There is only one thing to do and that is * Sri Sri Goebbels Sharanam Gachchami. The members of the close circle, who were constantly rotating around Honia, were called. Spontaneous media support came forward in support of Aradhya Devi. Some sold-out and flag-waving pillars of the fourth pillar of perverted democracy (not all of them) have taken on the responsibility of mortgaging their backs for a small reward, as the lucrative offer of billions of rupees in government advertisements is being handed out. Let there be no harm in religion. But advertising should not be allowed to go unnoticed because it would be a reckless act. After all, who wants to lose this golden opportunity to please Hon'ble? Therefore, without delay, as expected, several leading Bengali electronic media came into competition with each other.

 In one fell swoop, Zee started campaigning 24 hours a day in a booth at the Reyapara center, leaving a lot of rivals behind and without verifying any data. Therefore the people of Shuvendu Babu have committed fraud, so this result is not correct. With tears in their eyes, the reporter again demanded that they have the 17C form signed by the presiding officer of that particular booth. * (Therefore, it is natural for the viewers to think that the owner of the channel has been lost unjustly, so this is a heartbreaking cry) *. It is important to note that the advertising behind the rat race of these channels is not unknown to today's viewers.

 In fact (according to unconfirmed sources), like the fake IAS, the fake vaccine, Zee served 24 hours a day, it is also an omnipresent fake propaganda that has no real essence. The motivated media in West Bengal has turned the whole thing upside down to their advantage. As of the writing of this report, the total number of voters in that booth in Reyapara area of ​​Nandigram Assembly is 699, and the total number of votes cast is 7. Shuvendu Babu got 342 votes, Mamata Devi got 304 votes, CPM candidate Meenakshi Mukherjee got 22 votes and the rest got others.

 Since the matter is pending before the court, it would not be appropriate to go into depth. We know that Lanka was very proud. Meanwhile, Shuvendu Babu's activities as the Leader of the Opposition have attracted the attention of the people of the state as well as the BJP central leadership, so his importance in the party is increasing along with his acceptance. In the context of today's state politics, it would not be an exaggeration to say that every step of Shuvendu Babu inspires hope. Popular as an orator, Shuvendu Babu's well-thought-out but moderate commentary, clever steps, and political wisdom have added additional inspiration to the BJP. That is why my humble political warning message to the grassroots leaders, * He will grow in you that Gokul is growing. So the saint is careful. *

ليست هناك تعليقات:

إرسال تعليق

Post Bottom Ad

Responsive Ads Here

Pages