:-ভ্যাকসিন জালিয়াতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সারা রাজ্যব্যাপী অবস্থান বিক্ষোভ । বিগত কয়েক দিন আগে ভুয়ো আইএএস কাণ্ডে গ্রেফতার হন দেবাঞ্জন দেব। গ্রেফতারের মুহূর্তে বেড়িয়ে আসে জাল ভ্যাকসিন কাণ্ডের চক্রান্তের কথা।
বিজেপি নেতৃত্বের দাবী পশ্চিমবঙ্গে যেভাবে ভুয়ো অফিসারের মাধ্যমে জাল টিকাদান হয়েছে তা অত্যন্ত জঘন্য। তাতে মানুষ অত্যন্ত ভৃত। সরকার বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভুয়ো ভ্যাকসিন এর মাধ্যমে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কেন্দ্রীয় সরকার এর দেওয়া ভ্যাকসিন বিরোধী দলের কর্মী সমর্থকদের দেওয়া হচ্ছে না। ভ্যাকসিন নিয়ে তৃণমূল কংগ্রেস এর অসাধু চক্র অমানবিকতার পরিচয় দিয়েছেন।
তার প্রতিবাদে আজ অবস্থান বিক্ষোভ প্রদর্শন।
হাওড়া গ্রামীণ জেলা বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতৃত্বে জেলা বিজেপি সভাপতি, যুব মোর্চা সভাপতি উমাশঙ্কর হালদার মহিলা মোর্চা সভানেত্রী মামনি মালিক ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে উলুবেড়িয়া BMOH অফিস বানিবনে বিক্ষোভ প্রদর্শন করে।
অন্যদিকে আসানসোলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সায়ন্তন বসু ও জিতেন্দ্র তিওয়ারি ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিততে বিক্ষোভ প্রদর্শিত হয়।
অন্যদিকে ব্যারাকপুরে বিজেপি বিক্ষোভ প্রদর্শন করে।
জয়প্রকাশ মজুমদার এর নেতৃত্বে কৃষ্ণনগরে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
শান্তনু মন্ডল এর ✍️








ليست هناك تعليقات:
إرسال تعليق