গতকাল শ্যামপুরে তিনটি এলাকা থেকে তিনটি কেউটে ও একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার। - PranKrishna

PranKrishna

সত্যের সন্ধানে / সত্যের পথে

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

الاثنين، 28 يونيو 2021

গতকাল শ্যামপুরে তিনটি এলাকা থেকে তিনটি কেউটে ও একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার।

অর্পণ দাস এর ✍️✍️✍️✍️#গতকাল_শ্যামপুরের_তিন_জায়গা_থেকে_উদ্ধার_তিনটি_কেউটে_ও_একটি_চন্দ্রবড়া।
চলছে বর্ষার মরসুম। গ্রামীণ শ্যামপুরের সব জায়গায় জলা জমি, খাল বিলে মুগরী, গাঁথি জাল দিয়ে চলে মাছ ধরার উৎসব। এই সময় প্রচুর পরিমাণে বিষধর ও নির্বিষ সাপ জালে জড়িয়ে, মুগরীতে বন্দী হয়ে যায়। একসময় সাপ দেখলেই ভীত হয়ে মেরে দিত। কিন্তু বর্তমানে অনেকেই সাপ মারা থেকে বিরত থাকেন।
আজ সকালে অনন্তপুর মিল এলাকা থেকে পেশায় সিভিক গৌরব Gourab Mondal জানায় তাদের এলাকায় একজনের মুগরীতে কেউটে সাপ পড়েছে। ফোন করেন #ওয়াইল্ড_লাইফ_অফ_শ্যামপুরের বন্যপ্রাণ উদ্ধারকারী সমীরণ সামন্ত কে Samiran Samanta । কিছুক্ষণের মধ্যে সাপটিকে উদ্ধার করে সঞ্জীব SingingStar Sanjib এর ফোন পেয়ে #সমীরণ দা ও #শিবনাথ কে নিয়ে ফের শশাটি এর উদ্দেশ্য রওনা দিই। সেখানে মানুষজন কে বুঝিয়ে চিলারা সজনাগাছি এর উদ্দেশ্য রওনা দিই। সেখানে আমরা না পৌঁছনো পর্যন্ত একটি কেউটে ও একটি চন্দ্রবড়া সাপকে আগলে রেখেছিলেন ওয়াইল্ড লাইফ গ্রুপের আর এক সদস্য তথাগত মুখার্জি Tathagata Mukherjee । বৃষ্টির জন্য রেসকিউ এর ব্যাঘাত ঘটে। বৃষ্টি থামার পর দুটি সাপকে উদ্ধার করে তাদের নিরাপদ আশ্রয়ে মুক্ত করে দেওয়া হয়। এভাবেই রক্ষা পাক বাস্ত্রতন্ত্র। 
অনুগ্রহ করে সাপ মেরে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। সাপ পরিবেশ ও আমাদের পরম বন্ধু। সাপে কামড়ালে ওঝা, গুনীনের দ্বারস্থ হবেন না। দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। এই বর্ষায় অন্ধকারে হাঁটবেন না। রাতে চাষের জমিতে মাছ ধরবেন না। অনুরোধ। 
#savewildlife 
#wildlifeofshyampur 
আমরা শ্যামপুর (হাওড়া) বাসী Amra Shyampur (Howrah) Basi

ليست هناك تعليقات:

إرسال تعليق

Post Bottom Ad

Responsive Ads Here

Pages