June 29
নিজস্ব প্রতিবেদন: আজ সকালে শ্যামপুরের মরশাল ক্যালভাটের নিকট কালিতলা থেকে উদ্ধার হলো একটি কেউটে সাপ ।সকালে কিংকর সাহু নামের এক ডাকতারবাবু ঐ রাস্তায় যাওয়ার পথে নজরে আসে।
উনি ওয়াইল্ড লাইফ ওফ শ্যামপুর গ্রুপের সদস্য তথাগত মুখার্জি কে ফোন করে বিস্তারিত জানান।
ঐ গ্রুপের সদস্য সমীরন , অর্পণ , শিবনাথ , ও তথাগত দ্রুত ঐ গ্রামে পৌঁছে যান। এবং কিছু সময়ের মধ্যে সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেন।
ওয়াইল্ড লাইফ ওফ শ্যামপুর গ্রুপের সদস্যেদের কাজ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ বাঁচিয়ে রাখতে কোন প্রাণী কে হত্যা করবেন না।
#WildLifeOfShyampur
আমরা শ্যামপুর ( হাওড়া ) বাসী।








ليست هناك تعليقات:
إرسال تعليق